প্রকাশের তারিখঃ Nov 29, 2025 ইং
সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি রয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠ সমতল নেই। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না। নির্বাচনের পথে সহিংসতা বাড়ার শংঙ্কা ও নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠ সমতল নেই।
শনিবার (২৯ নভেম্বর) আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে নাগরিক প্লাটফর্মের আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠ সমতল নেই। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না। নির্বাচনের পথে সহিংসতা বাড়ার শংঙ্কা ও নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠ সমতল নেই।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হয়ে আছে এনিয়ে কোন সন্দেহ নেই। বাংলাদেশের পেশাজীবি, ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রবাসীসহ সর্বস্তরের মানুষ নির্বাচন চায়। আমলাতন্ত্রের ভেতরে যে অস্বস্তি আছে সেটি কাটানোর জন্য নির্বাচন চাওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে একই রকম পরিস্থিতি। মানুষের মনে একদিকে প্রচণ্ড প্রত্যাশা অপরদিকে আস্থার অভাব।
তিনি আরও বলেন, আপনারা মনে করেন নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপের ভেতরে ঢুকতে পারেনি। স্থানীয় পর্যায়ে এ কথা আরও বেশি লক্ষ্য করা গেছে। এমনকি মিডিয়াও বলছে এ কথা। এমন পরিস্থিতি কতদিনে কাটবে তা এখন দেখার বিষয়।
তিনি জানান , আমরা নাগরিকদের প্রত্যাশা ও রাজনীতিবিদদের প্রতিশ্রুতিকে একটি বন্ধনের মধ্যে আনতে চাচ্ছি। এতে করে জবাবদিহিতার প্রক্রিয়াটা অব্যহত থাকবে। আগামী সংসদে এসব প্রতিশ্রুতি কীভাবে প্রতিপালন করা হবে, তা নিয়ে রাজনীতিবিদদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজিউল ইসলাম, তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, সিপিডির ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। সভায় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মুক্ত আলোচনায় অংশ নেয়।
Copyright © 2026 All rights reserved.